বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:০২
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা শুরু

ডেস্ক রিপোর্ট  বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগে অনলাইনে মিডটার্ম পরীক্ষা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার প্রথম দিনের পরীক্ষায় উপস্থিতির সংখ্যাও ছিল প্রায় শতভাগ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস বলেন, প্রথম দিনে প্রায় ৮ থেকে ১০টি বিভাগ অনলাইন প্লাটফর্ম ‘জুমে’র মাধ্যমে বিভিন্ন শিক্ষাবর্ষের মিডটার্ম পরীক্ষা নিয়েছে। নির্ধারিত সময়ে জুম অ্যাপে প্রশ্নপত্র দেওয়ার পর শিক্ষার্থীরা মোবাইল বা ল্যাপটপের ক্যামেরা ওপেন রেখে পরীক্ষা দিয়েছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময় শেষে উত্তরপত্রের ছবি তুলে মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের কাছে পাঠিয়েছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী করোনার প্রকোপ রুখতে গত বছর মার্চ থেকে বিশ্ববিদ্যালয়টিতে স্বশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। গত ৯ জুন একাডেমিক কাউন্সিলের সভায় স্থগিত থাকা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্তের আলোকে মঙ্গলবার থেকে অনলাইনে মিডটার্মে পরীক্ষার পাশাপাশি আগামী ২৪ জুন থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।