সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:০৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ল

ডেস্ক রিপোর্ট  করোনা সংক্রমণের হার কমানোর লক্ষ্যে সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

৫ জুন থেকে শুরু হওয়া লকডাউনের দ্বিতীয় সপ্তাহের মেয়াদ শুক্রবার শেষ হওয়ার পর শনিবার সকাল থেকে শুরু হবে তৃতীয় সপ্তাহের লকডাউন।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে জেলা করোনা প্রতিরোধ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন, তৃতীয় সপ্তাহের এই লকডাউন কঠোরভাবে মানা হচ্ছে কিনা তা দেখভাল করার জন্য ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে গঠিত প্রতিরোধ কমিটিগুলোকে নজরদারি বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। সংক্রমণের হার ৪৭ শতাংশের বেশি। এই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। এ ছাড়া ২৯১ জন চিকিৎসাধীন।