বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩৬
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  ভোলার চরফ্যাশনের নীলকমলে বৃষ্টির কারনে রাস্তায় পল্লী বিদ্যুৎ এর তার ছিঁড়ে পথচারী হোন্ডা চালক নজরুল ইসলাম (২৫) নামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৮ জুন) সকালে দুলারহাট থানার নীলকমল ঘোষের হাট সংলগ্ন রাস্তার পাশে এই ঘটনা ঘটে। নজরুল ইসলাম চরমাদ্রাজ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আঃ মুনাফের ছেলে ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম নীলকমল ইউনিয়নে বাংলা বাজার সংলগ্ন একটি পাকা ভবনে রাজমিস্ত্রীর কাজ করেন।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাড়ির উদ্দেশ্য রওনা করে ঘোষের হাট বাজারের উত্তর পাশে রাস্তার উপর বৃষ্টি বাতাসের কারনে বিদ্যুৎতের তাঁর ছিঁড়ে পরে থাকায় মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে নজরুল ইসলাম বিদ্যুৎস্পষ্টে হয়ে ঘটনাস্থলে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দুলারহাট থানার ওসি মো.মুরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।