রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যুক্তরাষ্ট্র থেকে শিগগিরই ২৫ লাখ ডোজ টিকা উপহার আসছে

ডেস্ক রিপোর্ট  যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্না টিকা উপহার হিসেবে পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলার। বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি কোভ্যাক্সের আওতায় এই টিকা আসছে।

শনিবার বিকালে যুক্তরাষ্ট্রের ঢাকার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণা অনুযায়ী, কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে করোনাভাইরাসের ৮০ মিলিয়ন ডোজ টিকা পাবে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার কয়েকটি দেশ।

কোভ্যাক্স প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে গ্যাভি, ভ্যাকসিন অ্যালায়েন্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ইনোভেশন (সেপি)।

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য কোভিড ভ্যাকসিনপ্রাপ্তি নিশ্চিতে কাজ করছে কোভ্যাক্স প্রকল্পটি।এই সুবিধার আওতায় বাংলাদেশের ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা।তবে এ পর্যন্ত মাত্র একটি চালানে ফাইজারের ১ লাখ ৬ হাজার ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।