বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৫৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৩৪

ডেস্ক রিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় দেশে মোট ১৪ হাজার ৫৩ জনের মৃত্যু হলো।

শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৪ হাজার ৩৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে আট লাখ ৮৩ হাজার ১৩৮ জনে।

এর আগে শুক্রবার (২৫ জুন) দেশে করোনায় রেকর্ড ১০৮ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এছাড়া আরও ৫ হাজার ৮৬৯ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।