রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কঠোর লকডাউনে যা খোলা ও বন্ধ থাকছে

ডেস্ক রিপোর্ট  আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সীমিত আকারে লকডাউন চলবে এবং ১ জুলাই থেকে ৭ দিন কঠোর লকডাউন থাকবে।

শনিবার (২৬ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার। এছাড়া একইদিন শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়াল মিটিংয়েও এ সিদ্ধান্ত হয়েছে।

মূলত করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার কমাতে কঠোর লকডাউনের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জরুরি সেবা বাদে সকল সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ থাকবে।

কঠোর এ লকডাউনে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান এবং ওষুধের দোকান ছাড়া অন্য সব ধরনের শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে। শিশু খাদ্যসহ জরুরি পণ্য সরবরাহের যানবাহন চালু থাকবে।

এর আগে দোকানপাট ও শপিংমল বন্ধের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।

লকাডাউনে জরুরি পরিষেবা ওষুধের দোকান ও হাসপাতাল খোলা থাকার পাশাপাশি গণমাধ্যম খোলা থাকবে। গণমাধ্যমকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে কর্মস্থলে যেতে পারবে। এ লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ রাখার চিন্তাভাবনা আমাদের আছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাতে বের হতে না হয় সেজন্য শ্রমজীবী মানুষদের সহযোগিতা করা হবে।

আসন্ন কোরবানির ঈদের আগে যাতে স্বস্তিকর পরিবেশ তৈরি হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি।