রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৭
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ভোলায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০বছর কারাদন্ড

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশনে একটি মাদক মামলায় মো.জাকির হোসেন খলিফা ওরফে জাকু ও মোসাম্মৎ সাজেদা বেগম নামের স্বামী-স্ত্রীকে ১০ বছর কারাদন্ড দিয়েছে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত চরফ্যাসন। একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা জরিমান, পরিশোধ না করলে আরো ২বছরের কারাদন্ড দেওয়া হয়।

সোমবার(১৯আগস্ট) অতিরিক্ত জেলা দায়রা জজ চরফ্যাশন আদালতের বিজ্ঞ বিচারক মো.নুরুল ইসলাম এই দন্ডাদেশ দেন।

দন্ডিতরা হলেন চরফ্যাশন পৌরসভা ৭নং ওয়ার্ডের মৃত সামসুল হক খলিফার ছেলে মো.জাকির হোসেন খলিফা ওরফে জাকু এবং তার স্ত্রী মোসাম্মৎ সাজেদা বেগম।
আদালত সূত্রে জানা যায়, সোমবার আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়। রায় ঘোষনার পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামীদের হাজতবাসকাল বাদ দিয়ে অবশিষ্ট সাজা ২০আগষ্ট থেকে গননা করা হবে বলে রায়ে বলা হয়েছে।

২০১৮ সনের ২৯মার্চ গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে চরফ্যাসন থানা পুলিশ জানতে পারেন উল্লেখিত আসামীরা নিজ বসত ঘরে মাদক বেচা কেনা করছে। চরফ্যাসন থানার উপ-পরিদর্শক মো.সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আসামী জাকির হোসেনের দেহ তল্লাসী করে ২৮৩পিছ এবং তার স্ত্রী সাজেদা বেগমের দেহ তল্লাসী করে ২শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা ঘটনায় তিনি নিজে বাদী হয়ে পরদিন ৩০মার্চ চরফ্যাশন থানায় মাদক নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ধারা ১৯(১) এর টেবিলের ক্রমিক ৯(খ) ধারায় তাদেরকে আসামী করে মামলা দায়ের করেন।