রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৭
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

চ‌লেন গে‌লেন জ‌বি উপাচা‌র্যের রত্নগর্ভা মা

মিজানুর রহমান, জবি প্রতিনিধিঃ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান-এর রত্নগর্ভা মাতা মরিয়ম বেগম । মঙ্গলবার (২০ আগস্ট) রাত ১.১৫ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে ঢাকায় উত্তর মুগদাস্থ ছেলের বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ………….রাজিঊন)।
উপাচার্যের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, জবি প্রেসক্লাব এবং অন্যন্য দফতর। শোক প্রকাশ করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, উপাচার্য মহাদয়ের মায়ের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শোকাহত। আমরা তাঁর মাগফেরাত কামনা করছি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক । জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শোকসম্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ।
আজ বাদ আসর কুমিল্লার হরিপুরে নিজ গ্রামের বাড়িতে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি সাত ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।