সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:২৯
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

নলছিটিতে লকডাউন অমান্য করায় পুলিশ-সাংবাদিকসহ ৩৪ জনকে জরিমানা

ডেস্করিপোর্ট  সরকার ঘোষিত চলমান লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ঝালকাঠির নলছিটিতে পুলিশ, সাংবাদিকসহ ৩৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধিনিষেধ অমান্যকারীদের মোট ৩ হাজার ৯৭০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরের চৌমাথা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে বিধিনিষেধ অমান্য ও হেলমেট না থাকায় নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ও এশিয়ান টিভির নলছিটি উপজেলা প্রতিনিধি ইব্রাহিম খান শাকিলকে জরিমানা করা হয়। একই সময় অপর এক সাংবাদিককে হেলমেট না থাকায় ৫০ টাকা জরিমানা করা হয়। কিন্তু তিনি কৌশলে অন্য নামে জরিমানার টাকা পরিশোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার বলেন, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বাড়াতে শুরু থেকেই মাঠে আছে উপজেলা প্রশাসন। সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।