শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ীর কাশিপুর সীমান্তে গাজা সহ ২ নারী আটক

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে গাঁজাসহ দুই নারী মাদক চোরাকারবারীকে আটক করেছে।

শুক্রবার ৯ জুলাই সকাল ৯ টার দিকে কাশিপুর ক্যাম্পের হাবিলদার মাসুদ রানার নেতৃত্বে বিজিবির টহলদল গোপন সংবাদ পেয়ে সীমান্তের ৯৪৩ নম্বর পিলারের নিকটবর্তী মধ্য কাশিপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী হেলেনা বেগম (৪৯) ও একই গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৪৮)। এসময় বিজিবির সদস্যরা তাদের কাছে থেকে ৩ কেজি গাঁজা, দুইটি মোবাইল ও নগদ ২ হাজার ৮৫ টাকা উদ্ধার করেন।

লালমনিরহাট ১৫ বিজিবির অধীনে কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ছাইদুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।