শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:০২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চরফ্যাশনে ১০জনের করোনা পজিটিভ শনাক্ত, ২৫ পরিবারকে লকডাউন

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন পৌরসভার ৪তলা একটি ভবন ও উপজেলার জাহানপুর,চরমানিকা,হাজারীগঞ্জ, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়নে ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় ১০ টি বাড়ির ২৫ পরিবারকে লকডাউন করা হয়েছে।

শুক্রবার(৯ জুলাই) বিকালে থেকে সন্ধা পযর্ন্ত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট রিপন বিশ্বাস লাল পতাকা উড়িয়ে ১০টি বাড়ির ২৫টি পরিবারকে লকডাউন করে দেন।

সূত্র জানায়, চরফ্যাশন পৌরসভার ১নং ওয়ার্ডে একটি ৪তলা ভবনের বসবাসরত এক ব্যক্তির এবং উপজেলার জাহানপুর,চরমানিকা,হাজারীগঞ্জ, জিন্নাগড় ও আমিনাবাদে ইউনিয়নে ১০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। আইসিইডিডিআরের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করোনা সংক্রমনে রোধে ঐ ১০টি বাড়ির ২৫ পরিবারকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যান্ত এসব পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক জানান, করোনা উপসর্গ নিয়ে ১০ ব্যক্তি চরফ্যাশন সদর হাসপাতালে এলে তাদের নমুনা সংগ্রহ করা হয়। ওই ১০ ব্যক্তির রির্পোটে করোনা পজেটিভ আসে।

চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, আইসিইডিডিআরের তথ্যের ভিত্তিতে ১০ জনের করোনা সনাক্ত হওয়ায় চরফ্যাশন পৌরসভার একটি ৪ তলা ভবনসহ ৫টি ইউনিয়নের ১০টি বাড়ির ২৫ পরিবারকে লকডাউন করা হয়েছে।