বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বানিয়াচংয়ে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) ভোররাতে সোনাপাশা ও শোলাটেকার হাওরে ভ্রাম্যমান কোর্টের অভিযানে এ সমস্ত অবৈধ নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এ সময় জেলেদেরকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মাঠে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইকরাম ও আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ ঘোষিত জালের ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে।