বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

এবার কোরবানীর পশুর হাট কাঁপাবে বরিশাল রুপাতলীর ফিরোজ ডেইরী ফার্মের রাজা মিয়া

নিজস্ব প্রতিবেদক  আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার কোরবানির পশুর হাট কাঁপাবে বরিশাল রুপাতলীর ফিরোজ ডেইরী ফার্মের রাজা মিয়া।

নাম শুনলে বোঝা যাচ্ছে গরুটি কেমন হবে। গরুটির ওজন সাড়ে ২০ মন। বরিশাল রুপাতলীর বসুন্ধরা হাউজিংয়ের খাজা মাইনুদ্দীন চিশতী সড়কে নিজ বাড়ীতে তৈরী ফিরোজ ডেইরী ফার্মে গরুটি লালন-পালন করেছেন মোনাছেফ হাওলাদার ফিরোজ।তিনি গরুটির দাম হেঁকেছেন ৪ লাখ টাকা।

ফিরোজ ডেইরী ফার্মের মালিক মোনাছেফ হাওলাদার ফিরোজ জানান,সাদা-কালো রঙের ছয় দাতের এ গরুর বয়স ৩ বছর।

তিনি গরুটিকে ঘাস,লতা-পাতা,খৈল,খড়,কুড়া ভূসি খাইয়ে বড় করেছেন।গরুটি লম্বায় ১১ ফুট উচ্চতায় ৫ ফুট ৫ ইঞ্চি এবং ওজন সাড়ে ২০ মন।খুবই শান্ত ও রোগমুক্ত এবং স্বাস্থ্য ঝুঁকিমুক্ত ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি তিনি ন্যায্য দাম পেলেই বিক্রি করতে চান।

তিনি আরও জানান, গরুটিকে মোটাতাজাকরণের ওষুধ ও ইনজেকশন এমন কোনো কিছুই প্রয়োগ করা হয়নি। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে।

প্রতিদিন অসংখ্য মানুষ গরুটিকে দেখতে আসেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারাও গরুটির স্বাস্থ্য বিষয়ক খোঁজ খবর নিচ্ছেন। ইতিমধ্যে অনেকেই গরুটি কেনার আগ্রহ দেখিয়েছেন। কিন্তু দাম বনিবনা না হওয়ায় এখনো বিক্রি হয়নি।

আগ্রহী ক্রেতাগন তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারবেন। ফিরোজ ডেইরী ফার্মের মালিক মোনাছেফ হাওলাদার ফিরোজ এর মোবাইল নাম্বার 01740646734

video link : https://youtu.be/cyOr52NUHbk