রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:০২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে অজ্ঞাত দুই লাশ উদ্ধার

শামীম আহমেদ  বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৫০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার বেলা পৌনে ১১টার দিকে সদর নৌ-থানা সংলগ্ন লঞ্চঘাটের পূর্ব পাশের মাঝ নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর নৌ-থানার ওসি হাসান জামান জানান, উদ্ধারকৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি রয়েছে। সকালে কীর্তনখোলা নদীর মাঝে লাশটি ভাসতে দেখে জেলেরা থানায় খবর দেয়। পরে নৌ-পুলিশের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

অপরদিকে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মৃত রাম চন্দ্র করের পুত্র শংকর করের (৫৫) রহস্যজনক মৃত্যুর অভিযোগে থানা পুলিশ রবিবার সকালে তার (শংকর) লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।