শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৩৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে করোনা ও উপসর্গে মৃত্যু ২০, শনাক্ত ৮২২

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জন মারা গেছেন। তাদের মধ্যে ৯ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গে।

এদিকে বরিশাল বিভাগে এ সময়ে আক্রান্ত হয়েছেন ৮২২ জন।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৩৭ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৬ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ২৯৩ জন, পটুয়াখালীতে ১১৭, ভোলায় ১২০, পিরোজপুরে ১৩৫, বরগুনায় ৮৮ এবং ঝালকাঠিতে ৬৯ জন। এ নিয়ে বর্তমানে বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৫৭৪ জন।

এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ বেডবিশিষ্ট করোনা ইউনিটে মঙ্গলবার ২৫৭ জন ভর্তি রয়েছেন, যার মধ্যে ১১৭ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এ ইউনিটে ৪৬ নতুন রোগী ভর্তি হয়েছেন। এই ইউনিটে চিকিৎসাধীন এক হাজার ৩৩ জনের মৃত্যু হয়েছে।