রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:০৯
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

বিয়ের কাবিননামা থেকে ‘কুমারী’ শব্দ উঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

ডেক্স রিপোর্ট: বিয়ের কাবিননামার ৫ নম্বর কলামে উল্লিখিত ‘কুমারী’ শব্দ বাদ দিয়ে ‘অবিবাহিত’ শব্দ যোগ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ছেলেদের ক্ষেত্রে তারা বিবাহিত, অবিবাহিত বা তালাকপ্রাপ্ত কিনা তা কাবিননামার ৪ (ক) ধারায় সংযুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) এসংক্রান্ত এক রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এরায় ঘোষণা করেন।

২০১৪ সালের ৭ সেপ্টেম্বর বিয়ের কাবিননামায় মেয়ে কুমারী, বিধবা ও তালাকপ্রাপ্ত সংক্রান্ত পাঁচ নম্বর কলামের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, নারীপক্ষ ও বাংলাদেশ মহিলা পরিষদ  হাইকোর্টে রিট করে

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না, আইনুন্নাহার লিপি ও ইশরাত হাসান।

ওই রুলের শুনানিতে সুপ্রিম কোর্টের আইনজীবী বেলায়েত হোসেন বলেন, কাবিননামার ৫ নম্বর কলামে এটা থাকা উচিত না। কারণ, এটি ব্যক্তির মর্যাদা ও গোপনীয়তাকে ক্ষুণ্ণ করে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া ধর্মীয় রীতি অনুযায়ী এগুলো থাকা বাধ্যতামূলক নয়। মুসলিম শরিয়ায় এধরনের শর্ত নেই।

বিয়ের কাবিননামায় মেয়ে কুমারী, বিধবা ও তালাকপ্রাপ্ত সংক্রান্ত পাঁচ নম্বর কলামের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, নারীপক্ষ ও বাংলাদেশ মহিলা পরিষদ ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করে। ওই রিটের শুনানি নিয়ে ২০১৪ সালে কাবিননামায় (বাংলাদেশ ফর্ম নম্বর-১৬০০ ও ১৬০১) ৫ নম্বর কলাম কেন বৈষম্যমূলক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে কেন ‘কুমারী’ শব্দটি বিলোপ করে কাবিননামা সংশোধন করা এবং বরের বৈবাহিক অবস্থা সম্পর্কিত কোনও ক্রমিক কাবিননামায় উল্লেখ করা হবে না, তা জানতে চাওয়া হয়।