সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:২৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পদ্মায় ধরা পড়ল ২৬ কেজি ওজনের বিশাল পাঙ্গাশ

ডেস্করিপোর্ট  রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় ২৬ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাশ মাছ ধরা পড়ে। মঙ্গলবার মধ্যরাতে জেলে পরান হালদারের জালে মাছটি ধরা পড়ে। তার বাড়ি মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকায়।

সকাল সাড়ে ৭টার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল চালাকের আড়তে আনা হয়। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. লালচাঁদ খান, মো. মাসুদ মোল্লা ও মো. মজিবর খান যৌথভাবে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৭০০ টাকা দিয়ে কিনে নেন।

এ প্রসঙ্গে ব্যবসায়ী লালচাঁদ খান বলেন, পদ্মা নদীর পাঙ্গাশ মাছের প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশ চড়া। মাছটি তারা ঢাকার এক ব্যবসায়ীর কাছে দেড় হাজার টাকা কেজি দরে ৩৯ হাজার টাকায় বিক্রি করেছেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন বর্ষা মৌসুম। এ মৌসুমে পদ্মা নদীতে বড় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলেরা বেশ খুশি। তবে বড় মাছগুলো নদীতে সংরক্ষণ করা গেলে নদীতে মাছের আরও বেশি বংশ বিস্তার হতো।