সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:১৩
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্তে রেকর্ড

ডেস্করিপোর্ট  কোভিড সংকটের মাঝে দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। দেশে করোনা পরিস্থিতি অবনতির মধ্যেই গত ২৪ ঘণ্টায় ১৯৪ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া সারা দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছে বলে সন্দেহ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯৪ জন ডেঙ্গি আক্রান্ত রোগীর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই হাসপাতালে ১৮১ জন ভর্তি হয়েছে।

এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জন। রাজধানী ঢাকায় ভর্তি হওয়া ১৮১ জনের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬২ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১১৯ জন।

এছাড়া ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া চারজনের তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।