শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২০
শিরোনাম :
বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু

বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গে ১২ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় তিন জন করোনা পজিটিভসহ ১২ জন মারা গেছেন। একই সময় পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ৫২.৬৫ শতাংশ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, বুধবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। এর মধ্যে তিন জন করোনা পজিটিভ ছিলেন। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ রোগী। যাদের মধ্যে ১৪ জন পজিটিভ রোগী ছিলেন।

একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৫৪ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ২৭ জন পজিটিভ ছিলেন। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু ২২ রোগী।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩০১ রোগীর মধ্যে করোনা শনাক্ত রয়েছেন ১৩৩ জন। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত বুধবার রাতের সর্বশেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫২.৬৫ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি হয়েছেন ছয় হাজার ১৭৮ জন। এদের মধ্যে এক হাজার ৯০০ জন করোনা পজিটিভ ছিলেন। ছাড়পত্র নিয়েছে বাড়ি ফিরেছেন চার হাজার ৮৩২ জন। তাদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৪৯০ জন। আর মারা গেছেন এক হাজার ৫৫ জন। করোনা পজিটিভ ছিলেন ২৯৩ জন।