রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৫৯
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

জয়পুরহাটে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর বিষপান

ডেস্করিপোর্ট  পারিবারিক কলহের জের ধরে জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর এক ব্যক্তি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।

পৌর শহরের শাহমখদুম সাজিপাড়া এলাকায় শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত হালিমা খাতুন তিন সন্তানের জননী। অভিযুক্ত আলী আকবরকে আটক করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার ভোররাতের দিকে আলী আকবর তার স্ত্রীকে ধারাল ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেন। এরপর পাশের ঘরে গিয়ে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তাদের তিন সন্তান আত্মীয়ের বাড়িতে ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলী আকবরকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আর ময়নাতদন্তের জন্য হালিমা খাতুনের লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

আলী আকবর পেশায় একজন সবজি বিক্রেতা। এর আগেও একবার তিনি স্ত্রীকে হত্যার চেষ্টা চালিয়েছিল বলে প্রতিবেশিরা জানান।