রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১২
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

রাবির ১১তম সমাবর্তন ৩০ নভেম্বর

রাবি প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। এই দিন বিকেল সাড়ে ৩টায় এই সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়। তবে কোন কোন বছরের গ্রাজুয়েটরা এই সমাবর্তনে অংশ নিতে পারবে তা জানা যায়নি।

সূত্র জানায়, ১১তম সমাবর্তনের সম্ভাব্য তারিখ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩০ নভেম্বর ও ৭ ডিসেম্বর প্রস্তাব করে। পরে রাষ্ট্রপতি দফতর থেকে সমাবর্তনের সময় প্রাথমিকভাবে ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে। এই দিন বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

জানতে চাইলে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, ১১তম সমাবর্তনের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা আগামী ৩০ নভেম্বর অথবা ৭ ডিসেম্বর সময় চেয়েছি। দুয়েক দিনের মধ্যে রাষ্ট্রপতির দফতর থেকে সমাবর্তনের তারিখ হয়তো জানানো হবে। সমাবর্তনে কোন গ্রাজুয়েটরা নিবন্ধন করতে পারবে, তা এখনো ঠিক করা হয়নি।

এর আগে গত বছর ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদের সভাপতিত্বে এই সমাবর্তনে ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত গ্রাজুয়েট হওয়া ৬০১৪ জন গ্রাজুয়েট অংশ নেন।