সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ১০:০৫
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

করোনা: বরিশালে একদিনে আরও ১৬ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ছয়জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গে।

এদিকে বরিশাল বিভাগে এই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫০০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৬ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ৩৩৭, পটুয়াখালীতে ৯৭, ভোলায় ১৮২, পিরোজপুরে ৪৭, বরগুনায় ৬৪ এবং ঝালকাঠিতে ৪৬ জন। বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ১৪০ জন।

এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ বেডবিশিষ্ট করোনা ইউনিটে বুধবার ৩৪৯ জন ভর্তি হয়েছেন, যার মধ্যে ১২৪ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ৫৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ইউনিটে চিকিৎসাধীন ১১৪৬ জনের মৃত্যু হয়েছে।