বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, রাত ৮:২৩
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

গাজায় আবারও ইসরাইলের বিমান হামলা

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ভোরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলের দাবি, বেলুন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। খবর রয়টার্সের।

ইসরাইলের হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ছাড়া হতাহত হওয়ার কোনো খবর এখনও পাওয়া যায়নি।

এ হামলার পর ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামাস গাজার যেখান থেকে রকেট হামলা চালিয়েছে, ওই স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। যদিও হামলার পর হামাস এখনও কোনো মন্তব্য করেনি।

এর আগে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি উচ্ছেদের হুমকির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ১১ দিন ধরে এ লড়াই অব্যাহত থাকে। এ সংঘাতকালে ইসরাইলি হামলায় গাজায় ২৭০ জন ফিলিস্তিন নিহত হন। ইসরায়েলে নিহত হন ১৩ জন।

এদিকে ফিলিস্তিনে বিমান হামলা চালানো ছাড়াও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সামাল দিতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে। শুক্রবার ইসরাইলে ২০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

বৃহস্পতিবার লেবাননে নতুন করে বিমান হামলা চালায় ইসরাইল। এর জবাবে হিজবুল্লাহ ওই রকেট হামলা চালায়।