সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৩১
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

লেবাননে হামলা নিয়ে ইসরাইলকে আরব লীগের হুশিয়ারি

অনলাইন ডেস্ক  সাত বছর পর আবারও লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরাইল গত বৃহস্পতিবার যে বিমান হামলা চালিয়েছে তার বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছে আরব লীগ। খবর সিনহুয়ার।

সংস্থাটি বলেছে, লেবানন থেকে রকেট হামলার অভিযোগ তুলে ইসরাইল যে বিমান হামলা চালিয়েছে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

২২ মুসলিম জাতির এ সংগঠন এক বিবৃতিতে বলেছে, লেবানন একটি কঠিন সময় পার করছে এবং সেখানে আর কোনো উত্তেজনা সৃষ্টি করা মোটেই উচিত হবে না।

আরব লীগ আরও বলেছে, ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটর নেতৃত্বাধীন প্রশাসন যে হামলা চালাচ্ছে তার অর্থ হচ্ছে তারা শক্তি প্রদর্শন করছে।

এ অবস্থায় বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতি আরব লীগ আহ্বান জানিয়েছে। পাশাপাশি লেবাননের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হয়।

এদিকে, লেবাননে মোতায়েন জাতিসংঘ বাহিনীর প্রধান ইসরাইল এবং লেবাননকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বর্তমান অবস্থাকে যেকোন সময়ের চেয়ে অনেক বেশি নাজুক এবং সংকটাপন্ন বলে উল্লেখ করেছেন তিনি।