বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:১৫
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

জিমির বিরুদ্ধে মাদক আইনে মামলা

ডেস্করিপোর্ট  ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শনিবার সকালে রাজধানীর বনানী থানায় মামলাটি করা হয়।

গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত করছে বলে জানিয়েছেন গুলশানের বিভাগীয় উপকমিশনার আসাদুজ্জামান।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে জিমিকে আটক করা হয়। জিমির কাছ থেকে ২২৫টি ইয়াবা বড়ি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার রাতে বিপুল পরিমাণ মাদকসহ বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করা হয়।