রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:১৭
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

করোনায় মারা গেলেন সাবেক আইজিপি

ডেস্করিপোর্ট  মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি‌) মোহাম্মদ হাদিস উদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৭২ বছর বয়সী এই আইজিপি শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন সাবেক এই পুলিশপ্রধান।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৯৪৯ সালে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হাদিস উদ্দিন। ১৯৭৩ ব্যাচের এই কর্মকর্তা ২০০৫ সালের ৭ এপ্রিল থেকে ২০০৫ সালের ৭ মে পর্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে বাংলাদেশ পুলিশের আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের ২৩তম পুলিশ মহাপরিদর্শক নিযুক্ত হওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) ছিলেন।

আজ (শনিবার) বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লক মসজিদে মরহুমের জানাজা শেষে বনানী কবরস্থানে লাশ দাফন করা হবে।