বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:২২
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

কুষ্টিয়ায় ফুফু কর্তৃক ভাইঝিকে হত্যা মামলার আসামী আটক

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় ফুফু কর্তৃক ভাইঝিকে হত্যা মামলার আসামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ১২ আগস্ট) দুপুর ১ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার(এসপি) মোঃ খাইরুল আলম।

সংবাদ সম্মেলনে এসপি মোঃ খাইরুল আলম জানান,গতকাল বুধবার(১১ আগস্ট) রাত সাড়ে ৯ টার পরে কুষ্টিয়ার মিরপুর থানায় ৯৯৯ থেকে একটি ফোন আসে। সেই ফোনের মেসেজ ছিল মিরপুর থানার মশান বাজারস্থ শাহাপাড়া গ্রামে ৫/৭ বছরের একটি বাচ্চা মারা গেছে। মিরপুর থানা পুলিশ তাৎক্ষনিক মশান বাজারস্থ শাহাপাড়া গ্রামের আনিরুলের বাড়ীর দক্ষিন পাশ্বের ক্যানেলের পাড় থেকে ৬ বছরের এক কন্যাশিশুর গলাকাটা লাশ উদ্ধার করে।পরে পুলিশ কন্যা শিশুর পরিচয় উদঘটন করে জানতে পারে তার নাম জান্নাতুল খাতুন।সে শাহাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের কন্যা।এ ঘটনায় পুলিশ সন্দেহ ভাজন হিসেবে শিশুটির আপন ফুফু জোহরা খাতুন(২৫) ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে।

পরে পুলিশি গোয়েন্দা তৎপরতা ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানাযায় তার আপন ফুফু জোহরা শিশুটিকে হত্যা করেছে।

এসপি মোঃ খাইরুল আলম আরও জানান,হত্যাকান্ডের কারণ হিসেবে সে জানায় গত রবিবার (৮ আগস্ট) জোহরা খাতুনের সাথে নিহত জান্নাতুলের মা আখি বেগমের পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে আখি বেগম তার ননদ জোহরাকে বাড়ি থেকে বের করে দেয়।এ কারনে জোহরা বেগমের মনে তার ভাই ও ভাবীর প্রতি ক্ষোভের সৃস্টি হয়।সেই ক্ষোভের বশবর্তী হয়ে ১১আগস্ট বুধবার জান্নাতুল খাতুন তার ফুফু জোহরার বাড়ীতে খেলা করতে আসলে বিকাল ৫ টার দিকে জোহরা কৌশলে জান্নাতুলকে তার রান্নাঘরে নিয়ে কুপিয়ে গলা কেটে নৃশংস ভাবে হত্যা করে বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকিয়ে লাশ গুম করার জন্য ঘটনাস্থল ক্যানেলের পাড়ে ফেলে আসে।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এর সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধায়নে মিরপুর থানা পুলিশ শিশু হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতারসহ হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ০১ টি বটি ও প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করে পুলিশ।

আটক হত্যামামলার আসামী জোহরাকে আদালতে প্রেরণ করা হয়েছে।আদালতে জোহরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়েছে।আদালত জোহরাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) এবং মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, ইন্সপেক্টর তদন্ত কুষ্টিয়াসহ অন্যান্য অফিসার ও প্রিন্ট/ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।