বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ৪:০৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আফগানিস্তান পুনর্গঠনে বড় ভূমিকা রাখতে পারে চীন: তালেবান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানে শান্তি আনতে চীন গঠনমূলক ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন। একইসঙ্গে দেশ পুনর্গঠনে ও উন্নয়নে চীন উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার (১৯ আগস্ট) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র বলেছেন, চীন একটি বিশাল দেশ যার বিশাল অর্থনীতি এবং ক্ষমতা রয়েছে। আমি মনে করি তারা আফগানিস্তানের পুনর্গঠন, পুনর্বাসন ও পুনর্নির্মাণে অনেক বড় ভূমিকা রাখতে পারে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত মাসে চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে তালেবান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেন, তিনি আশা করেন আফগানিস্তান একটি মধ্যপন্থী ইসলামী নীতি গ্রহণ করতে পারে।