বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

আফগানদের জন্য ফেসবুকের নতুন নিয়ম

অনলাইন ডেস্ক  তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির নাগরিকদের নিরাপত্তায় নতুন নিয়ম সামনে এনেছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক, টুইটার ও লিংকড ইন। তালেবানের হামলার ঝুঁকিতে থাকা আফগানদের সুরক্ষা নিশ্চিত করতেই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আফগানিস্তানের ফেসবুক ব্যবহারকারীরা এখন অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে তাদের পোস্ট সুরক্ষিত রাখতে পারবেন। ফলে অচেনা কেউ এসব পোস্ট দেখতে পাবেন না। এ ছাড়া ফেসবুকে তাদের বন্ধুর তালিকাও আপাতত দেখা যাবে না। তালেবানের নজরদারি এড়াতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

আফগানিস্তানের ব্যবহারকারীদের জন্য ফেসবুক একটি ‘ওয়ান-ক্লিক টুল’ চালু করেছে। এর মাধ্যমে খুব দ্রুত ও সহজেই অ্যাকাউন্ট ‘লক’ করা যাবে। অ্যাকাউন্ট ‘লক’ করলে ব্যবহারকারীর বন্ধু তালিকার বাইরের কেউ তার পোস্ট দেখা ও প্রোফাইলের ছবি শেয়ার বা ডাউনলোড করতে পারবে না।

প্রোফেশনাল নেটওয়ার্কিং সাইট লিংকড ইনও জানিয়েছে যে, আফগান নাগরিকদের নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা রক্ষায় তারাও উদ্যোগ গ্রহণ করেছে।

এদিকে এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, মানুষকে সুরক্ষিত রাখাকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এ বিষয়ে তারা সতর্ক রয়েছে। বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘আফগানিস্তানে বিদ্যমান পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। সাহায্য ও সহযোগিতা প্রত্যাশার ক্ষেত্রে মানুষ টুইটার ব্যবহার করছে বলেও আমরা দেখতে পারছি।