বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৪
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

অন্তঃসত্ত্বা নারীরা এসএমএস ছাড়াই টিকা নিতে পারবেন

ডেস্করিপোর্ট  এখন থেকে মোবাইল ফোনে ক্ষুদ্র বার্তা (এসএমএস) ছাড়াই অন্তঃসত্ত্বা নারীদের কোভিড ১৯ ভ্যাকসিন দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর এবং কোভিড ১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা বলা হয়।

নির্দেশনায় বলা হয়, নিবন্ধিত অন্তঃসত্ত্বা নারী ও স্তন্যদানকারী মায়েদের এসএমএস ছাড়াই কেন্দ্রে আসামাত্র রেজিস্ট্রেশনকৃত নির্ধারিত কেন্দ্র থেকে ভ্যাকসিন প্রদান করতে হবে। অন্তঃসত্ত্বা নারীদের ভ্যাকসিন গ্রহণের আগে অবশ্যই (গর্ভ ধারণের প্রমাণস্বরূপ) এএনসি কার্ড/ বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে এবং নির্ধারিত সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধিত বয়োজ্যেষ্ঠ নাগরিক ও ১৮ বছর ঊর্ধ্ব শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস প্রদান করে দ্রুত কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করতে হবে।

বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হলেও সম্ভাব্য ঝুঁকি না থাকার বিষয়টি নিশ্চিত ছিল না বলে শুরুতে অন্তঃসত্ত্বা ও স্তন্যদায়ী নারীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছিল না। টিকা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি নাইট্যাগের সুপারিশের পর গত ৯ অগাস্ট তাদের টিকার আওতায় আনা হয়।