বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৯
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে পল্লী বিদ্যুতের ১৫ লাখ টাকার তারসহ দুই চোর আটক

ডেস্করিপোর্ট  বরিশালের গৌরনদীতে চুরি করে আনা পল্লী বিদ্যুতের অ্যালুমিনিয়ামের বিপুল পরিমাণ তার ও অন্য মালামালসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাহিলাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ বলছে, ১০ ড্রামে পেঁচানো অ্যালুমিনিয়ামের তারের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। উদ্ধার অন্য মালামালের মূল্য আনুমানিক ২ লাখ টাকার ওপরে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে গৌরনদীর মাহিলাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসানকে (২৯) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার ড্রাম বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। পরবর্তীতে মেহেদীর স্বীকারোক্তি অনুযায়ী ফয়জুল্লাহ (৪৫) নামের একজনকে ছয়ড্রাম তারসহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকা থেকে বৈদ্যুতিক তার ও অন্যান্য মালামাল চুরি করে গৌরনদীর মাহিলাড়া গ্রামের হুমায়ুন কবির হিমুর বাসার পেছনে রাখে একটি চোরচক্র।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করেন পল্লী বিদ্যুতের ঠিকাদার অহিদুজ্জামান।

বুধবার সকালে চুরি হওয়া বৈদ্যুতিক তারসহ দু’জনকে সেই মামলায় গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।