মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলার নির্দেশনা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

ডেস্করিপোর্ট  মহামারি করোনার মধ্যে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,‘স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি। শিক্ষকদের টিকাও দেওয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সেই সঙ্গে করোনা বিষয়ে নিজের জন্য নিজেকে সচেতন থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাগুলো মেনে আমাদের স্কুলের ছেলেমেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। যার জন্য কিছু ফাইজারের টিকা এরইমধ্যে দেশে এসে পৌঁছাচ্ছে। আরও পৌঁছাবে।’

সবাইকে সাবধানে থাকার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কিন্তু দেখা যাচ্ছে যে, টিকা দেওয়ার পরও অনেকেই আবার করোনায় আক্রান্ত হয়। কিন্তু সেটা সেরকম মারাত্মক হয় না। সেজন্য সবাইকে আমি অনুরোধ করবো, একটু সাবধানে থাকার জন্য।’

বিশেষত যারা বিভিন্ন রোগ যেমন-হার্ট, কিডনি, ডায়াবেটিসের সমস্যায় আক্রান্ত, তাদের সাবধানে থাকার জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি সবাইকে দৃষ্টি দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে আমরা যে ধরনের ব্যবস্থা নিয়েছি, অনেক উন্নত দেশও তা নিতে পারেনি। আমাদের প্রচেষ্টা রয়েছে এবং আমরা শুরু থেকেই সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। তবে নিজেদেরও সজাগ থাকতে হবে।