রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পরীমণির রিমান্ডের ঘটনায় দুই বিচারকের ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

ডেস্করিপোর্ট  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিকে সর্বোচ্চ আদালতের রায় অনুসরণ না করে রিমান্ডে নেওয়ার ঘটনায় বিচারিক আদালতের ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট। একইসঙ্গে মামলার নথি (কেসডকেটসহ) তলব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

ওই মামলায় দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের ক্ষেত্রে কী উপাদন ছিলো সেই বিষয়ে দুই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ব্যাখ্যা চেয়েছেন আদালত। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত কর্মকর্তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাকে কেসডকেটসহ আদালতে হাজির থাকতে বলা হয়েছে।