বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩৫
শিরোনাম :
মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী

বরিশালে ব্যাংক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদকে হত্যায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেফতার

ডেস্করিপোর্ট  বরিশালে আলোচিত ব্যাংক কর্মকর্তা মঞ্জুর মোর্শদকে হত্যাসহ চুরি ও ডাকাতির পৃথক দুটি ঘটনায় আন্তজেলা ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহষ্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, গত ৩ জুলাই রাতে বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন ফিসারী রোড এলাকায় মনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। যে ঘটনায় নগদ ৫৩ হাজার টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার লুন্ঠিত হয়। এ ঘটনায় ৫ জুলাই এয়ারপোর্ট থানায় অজ্ঞাতদের আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের হয়।

অপরদিকে একই থানাধীন কাশিপুর চৌহঠা এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ এর বাড়িতে ১১ আগস্ট রাতে চুরিসহ হত্যাকান্ডের ঘটনা ঘটে। যে ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদকে হত্যা করা হয়। এ ঘটনাতেও অজ্ঞাত আসামী করে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।

তিনি বলেন, একটি ঘটনার সাথে অপরটির যোগসূত্রে না থাকলেও, ঘটনার কার্যপ্রণালী একই রকম হওয়ায় থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি) কে ছায়া তদন্তের নির্দেশ দেয়া হয়। এরপর তারা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেশাদার ডাকাতদলের দুই সদস্য তরিকুল ইসলাম শাকিব (২৮) ও আলমগীর হাওলাদার (৪০) কে বরিশাল নগরের শের-ই-বাংলা সড়ক এলাকা থেকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দুটি ঘটনার সাথে তারাসহ তাদের গ্রুপের অন্য সদস্যরাও জড়িত রয়েছে। এরপর তাদের দেয়া তথ্যানুযায়ী পটুয়াখালী জেলা থেকে ডাকাত দলের অপর সদস্য জামাল (৪২) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ঘর ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

পুলিশ কমিশনার বলেন, আন্তজেলা এ ডাকাতদলে আরো ৫-৭ জন সদস্য রয়েছে বলে প্রাথমিকভাবে গ্রেফতারকৃতরা জানিয়েছে। তাদের বাকি সদস্য যারা ওই দুটি ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারেএবং লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে ।

তিনি বলেন, এরা বরিশালের বিভিন্ন জায়গায় চুরি ও ডাকাতিসহ অধিক মাত্রার আরো কিছু অপরাধ ঘটিয়েছে। সেইসাথে প্রাথমিক তথ্যানুযায়ী মানুষকে ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরণের অস্ত্রও ব্যবহার করে থাকে তারা।আমরা চেষ্টাকরিছ তাদের সংগঠিত অপরাধগুলোর সন্ধান বের করতে সেইসাথে ডাকাতির কাজে ব্যবহৃত সকল ধরণের সরঞ্জাম উদ্ধার করে সকলকে আইনের আওতায় আনতে।

এদিকে ওই তিন ডাকাতসদস্যকে এয়ারপোর্ট থানায় দায়েরকৃত দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক এ আর মুকুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক,উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,উপ-পুলিশ কমিশনার ডিবি মনজুর রহমান,সহকারী পুলিশ কমিশনার(ক্রাইম,অপারেশনস এন্ড প্রসিকিউশন)নাসরিন জাহান সহ বিএমপি পুলিশের অন্যান্ন কর্মকর্তারা।