শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:২৪
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

রাজধানীতে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ, আহত ২

ডেক্স রিপোর্ট:রাজধানীর সাইন্স ল্যাবরেটরিজ মোড়ে এলজিআরডিমন্ত্রীর প্রটোকলে থাকা পুলিশের এএসআই এবি শাহাবুদ্দিন (৩৫) ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন। এ সময় ককটেলের স্প্লিন্টারে আহত হয়েছেন আমিনুল (৪০) নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল।

শনিবার রাত সাড়ে ৯টায় সাইন্স ল্যাবরেটরিজ মোড়ে এ ঘটনা ঘটে। আহত এএসআই এবি শাহাবুদ্দিনের দুই পা আঘাতপ্রাপ্ত হয় এবং কনস্টেবল আমিনুলের ডানহাতে স্প্লিন্টারের আঘাত লাগে।

আহত অবস্থায় ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

শাহবাগ থানার ওসি (অপারেশন) শাহাব উদ্দিন জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলামের গাড়িবহরে প্রটোকলের দায়িত্বপালন করছিলেন এএসআই এবি শাহাবুদ্দিন। মন্ত্রীর গাড়িবহরটি সাইন্স ল্যাবরেটরিজ মোড়ে আসার আগে রাস্তায় গাড়ি থেকে নেমে সড়ক ক্লিয়ার করছিলেন এএসআই। এ সময় হঠাৎ ককটেলের বিস্ফোরণ হয়।