মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ৯:৩০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বাকেরগঞ্জে চল্লিশ হাজার টাকায় শিশু ধর্ষণের রফাদফা

ডেস্করিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৭নং কবাই ইউনিয়নের দক্ষিন শিয়ালঘূনী গ্রামের পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনা চল্লিশ হাজার টাকায় রফাদফার অভিযোগ উঠেছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম বাদল এই শিশু ধর্ষণের ঘটনার রফাদফা করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
চেয়ারম্যান জহিরুল ইসালম বাদল জানান, ঘটনা শোনার পরে দুই পক্ষকে ডেকে ছিলাম তারা আসার পরে নিজেরাই মিলমিশ হয়ে গেছে। তবে রফাদফার বিষয়টি মিথ্যা।

শিশু ধর্ষণের বিষয়ে কবাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জব্বার শিকদার বলেন, আমি বিষয়টি জানি এবং এ ঘটনার সালিশি করেছেন বাদল চেয়ারম্যান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনিয়নের দক্ষিন শিয়ালগুনি গ্রামের আব্দুর রাজ্জাক (৬৫) পার্শবর্তী এক শিশুকে জোড় পুর্বক ধর্ষণ করেন। এঘটনা জানাজানি হলে ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম বাদলের হস্তক্ষেপে চল্লিশ হাজার টাকায় রফাদফা করেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সত্য রঞ্জন খাসকেল বলেন, থানায় এ ধরনের কোনো অভিযোগ পাইনি যেহেতু শুনলাম খোঁজ-খবর নিয়ে দেখছি।