বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২৭
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

জবির প্রথম সমাবর্তন বক্তা ‘প্রফেসর এমিরিটাস ড. অরুণ কুমার বসাক’

মিজানুর রহমান, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সমাবর্তন অনুষ্ঠান মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ১১ জানুয়ারি-২০২০ তারিখ নির্ধারণ করা হয়েছে।
রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মীজানুর রহমান এর কনফারেন্স কক্ষে সমাবর্তন অনুষ্ঠানের ‘নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। উক্ত
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বক্তা হিসেবে ‘প্রফেসর এমিরিটাস ড. অরুণ কুমার বসাক’ কে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, ড. অরুণ কুমার বসাক বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এমিরিটাস প্রফেসর। তিনি ১৯৭৫ সালে লন্ডনের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের কেন্ট ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন এবং একাধিকবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনইস ইউনিভার্সিটিতে রিসার্চ প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।