মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:১১
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

ধনী-দরিদ্র্যের বৈষম্য কমাতে উদার মানসিকতার অধিকারী হতে হবে:জবি উপাচার্য

মিজানুর রহমান, জবি প্রতিনিধি:আমাদের দেশ উন্নয়নশীল দেশে উপনীত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে, অর্থনৈতিক অগ্রগতিও দ্রæত এগিয়ে যাচ্ছে। এর সাথে আমাদের ধনী-দরিদ্র্যের বৈষম্য হ্রাস করতে হবে। সম্পদের সুষম বণ্টন হলে ধনী-দরিদ্র্যের মাঝে সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং উন্নয়ন টেকসই হবে। তাই সরকারের পাশাপাশি সকলকে উদার মনমানসিকতা বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে বলে মন্তব্য করেছন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ।
মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (২য় তলা, ভিআইপি লাউঞ্জে) অনুষ্ঠিত বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম-এর উদ্যোগে ‘প্রগতিশীল রাজনৈতিক নেতৃত্বে শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন ।
তিনি আরো বলেন, উন্নয়ন বলতে অনেকই কেবল অর্থনৈতিক উন্নয়নের দিক বিবেচনা করে। শুধুমাত্র অর্থনৈতিকভাবে ধনী হলেই দেশের উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না। ডলারের ভিত্তিতে সিরিয়া, লিবিয়া, ইরাক, ইরানের মতো বহু উন্নত রাষ্ট্র পৃথিবীতে ছিল। কিন্তু সংস্কৃতি প্রগতিশীল ও বিজ্ঞান মনস্ক না হওয়ায় কালের বিবর্তনে আজ তাদের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়েছে।
এসময় বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমান আরো বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমানসহ সকলে মিলেমিশে যেভাবে বাঙালিত্ব ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম, ঠিক তেমনি দেশের উন্নয়নের ভাগ সকলের মাঝে সুষমভাবে বন্টন করতে হবে। দেশে বাঙালি প্রগতিশীল ভাবধারার লোক যেমন রয়েছে, তেমনি প্রগতিশীলতা ও স্বাধীনতা বিরোধী লোকও রয়েছে। প্রগতিশীলতা ও উন্নয়নের বিরোধী ভাবধারার লোকদের কার্যকলাপ থেকে সজাগ থাকতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সাম্য ভিত্তিক, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে আমাদের আরো তৎপর হতে হবে।
সেমিনারে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার । বিশেষ অতিথি হিসেবে নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা এর উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নাসির উদ্দিন আহমেদ বক্তব্য প্রদান করেন।
আলোচক হিসেবে বিশিষ্ট কলামিস্ট ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী, দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আলী হাবিব এবং ঢাকা মহানগর দক্ষিণ, ওয়ারি থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এফ. এম. শরিফুল ইসলাম শরিফ বক্তব্য প্রদান করেন।
এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল এবং তরুণ কলামিস্টবৃন্দ বক্তব্য প্রদান করেন।সেমিনারে ‘প্রগতিশীল রাজনৈতিক নেতৃত্বে শেখ হাসিনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কলামিস্ট ও বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সদস্য সচিব অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস এবং স্বাগত বক্তব্য প্রদান করেন কবি, সাংবাদিক ও কলামিস্ট ফোরামের সদস্য-সচিব-২ সৌরভ জাহাঙ্গীর। এসময়প্রগতিশীল কলামিস্ট এবং তরুণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।