সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:২২
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান হলেন লে. কর্নেল মশিউর রহমান

ডেস্করিপোর্ট  র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখার পরিচালকের নতুন দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মশিউর রহমান জুয়েল। তিনি লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বুধবার আনুষ্ঠানিকভাবে এলিট ফোর্স র‌্যাবের গোয়েন্দা শাখার নতুন দায়িত্ব গ্রহণ করবেন মশিউর রহমান জুয়েল। এর আগে তিনি র‍্যাব-৭ এর অধিনায়ক ছিলেন। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল এম এ ইউসুফ।

এছাড়া লে. কর্নেল খায়রুল ইসলাম পূর্বের কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। সেখান থেকে নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবেন।