বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

রাজারহাটে শান্তিপুর্ন ভাবে পালিত হচ্ছে শারদীয় দূর্গাপুঁজা

মাসুদ রানা রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি  রাজারহাট উপজেলার সাতটি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পুঁজা।

শান্তির বরাত নিয়ে দুষ্টের দমন করতে পৃথিবীতে দেবী দূর্গার আগমন। শ্রী রাম দুষ্টের দমন করতে শক্তি অর্জনের লক্ষে দেবী দূর্গার আগমনের জন্য প্রার্থনা করেন।আজ থেকে দুই হাজার বছর আগে শ্রী রাম দূর্গা পুঁজা শুরু করেন।আর তখন থেকে হিন্দু সম্প্রদায় এই পুঁজা পালন করে আসছে।

গত ৬ই অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে দূর্গা পুজা শুরু হয়ে ষষ্ঠী,সপ্তমী,অষ্টমী,নবমী পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সকল বয়সীর নারী-পুরুষ দূর্গা দেবীর কাছে বিশ্বে শান্তি আগমনের জন্য প্রার্থনা করবেন।দশমীতে দেবী দুর্গার বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি হবে সর্বজনীন শারদীয় দুর্গা পূজা।

রাজারহাট উপজেলা প্রশাসনের কঠোর তৎপরতায় শান্তিপূর্ণ ভাবে উপজেলার ১২৮টি পূঁজা মন্ডবে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ শারদীয় দূর্গা পুঁজা।

রাজারহাট উপজেলার পূঁজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক অজয় কুমার সরকার শারদীয় দূর্গা পুঁজায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার সন্তষ্টি প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন হিন্দু সম্প্রদায় শারদীয় দূর্গা পুঁজা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পালন করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছে। আমাদের টহল টিম উপজেলার সকল পুজা মন্ডবে নিয়মিত টহল দিচ্ছেন।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম বলেন শারদীয় দূর্গা পুঁজা উদযাপনে সরকারের পক্ষ থেকে উপজেলার ১২৮টি পুঁজা মন্ডবে ৫০০কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন দুস্ত ও অসহায়দের জন্য উপজেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম চলমান আছে।