শনিবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৪১
শিরোনাম :
শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা রুখে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্করিপোর্ট  পূজা মণ্ডপে বিশৃঙ্খলাকারীদের খুব দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেই সঙ্গে যারা এই ধরণের ইস্যু তৈরি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করার পরিকল্পনা করছেন তাদেরকেও খুঁজে বের করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উদ্দেশ্যমূলক ভাবে কোনো স্বার্থান্বেষী মহল কুমিল্লায় এই ধরনের সহিংসতার ঘটনা ঘটিয়েছেন।

এমন পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের উস্কানিতে কেউ পা দিবেন না। কুমিল্লায় ঘটনায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিতে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে যারা এর সঙ্গে জড়িত খুব দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।

প্রতিটি পূজা মণ্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপনের কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, যেসব পূজা মণ্ডপে সিসি টিভি ক্যামেরা নেই দ্রুত সময়ের মধ্যে সে সব মণ্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা উচিত।