বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

হিজলায় দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত আটক

শামীম আহমেদ  বরিশালের হিজলায় দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড । আজ বৃহষ্পতিবার (১৪ অক্টোবর)সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান।

এরআগে বৃহষ্পতিবার রাত সোয়া ১২ টার দিকে হিজলা উপজেলাধীন মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে ওই ডাকাতদলকে আটক করা হয়।

কোষ্টগার্ড জানায়, গতকাল রাতে বিসিজি স্টেশান হিজলা এবং উপজেলা মৎস কর্মকর্তা “মা ইলিশ সংরক্ষন অভিযান -২০২১” উপলক্ষে যৌথ অভিযানে গমন করে। অভিযান শেষে টহলদল মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে বিসিজি স্টেশান হিজলায় যাওয়ার পথে রাত সোয়া ১২ টার দিকে একটি নৌকাযোগে ১০ সদস্যের একটি ডাকাতেরদল ডাকাতির উদ্দেশ্যে ৪ টি রামদা ও দেশীয় অস্ত্রসহ আক্রমণ করতে উদ্যত হয়।

এসময় কোস্ট গার্ড টহলদল ১০ জন ডাকাতকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ৪টি দেশীয় রামদা, ২ টি দেশীয় দা, ৭ টি মোবাইল ফোন ও ১টি টর্চ লাইট জব্দ করে। পরবর্তীতে আটককৃত ১০ জন ডাকাতকে জব্দকৃত মালামালসহ হিজলা থানায় হস্তান্তর করা হয়।