মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:০১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের খুঁজে বের করা হবে: প্রধানমন্ত্রী

ডেস্করিপোর্ট  সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সহিংসতায় জড়িতদের খুঁজে বের করা হবে।’

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্ম- বর্ণ এক সঙ্গে বসবাস করবে এবং যার যার ধর্ম সে সে পালন করবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সার্বজনীন যতগুলো পূজামণ্ডপ আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয়ে যায় যখন আলাদা আলাদা অস্থায়ী মন্দির বসিয়ে পূজা হয়। তখনই কিছু লোক সুযোগ পায় সেখানে সমস্যা সৃষ্টি করতে। কাজেই এ ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করা দরকার যে মোট কয়টা জায়গায় হচ্ছে। এটা কিন্তু, ভারতেও আছে, কলকাতায় আছে। সেখানে কিন্তু সরকারের অনুমোদন ছাড়া নতুন করে পূজামণ্ডপ করতে পারে না।