মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:৫৭
শিরোনাম :
দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব সকল গনতান্ত্রিক আন্দোলনে শ্রমিক ও মেহনতী মানুষের অবদান সবথেকে বেশি : অ্যাডভোকেট হেলাল পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

কুমিল্লার ঘটনায় গ্রেফতার ১

ডেস্করিপোর্ট  কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে ধর্মী অনুভূতিতে আঘাত হেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে গোলাম মাওলা নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে কুমিল্লা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোলাম মাওলা ‘জিএম সন্নি এইচডি মিডিয়া’ নামে ফেসবুক আইডিতে উসকানিমূলক পোষ্ট ও ইউটিউবে বিভিন্ন ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এমনকি সবাইকে ওই পোষ্ট ছড়িয়ে দেওয়ার জন্য বলা হয়। এসব কারণে র‌্যাব-১১ সহযোগিতায় র‌্যাবের গোয়েন্দা দল গোলাম মাওলাকে গ্রেফতার করে।