শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২৯
শিরোনাম :
শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় ৯৯৯ এর ফোন কলে ভিকটিম সহ মোটর সাইকেল উদ্ধার,ছিনতাইকারী আটক

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় ৯৯৯ এর ফোন কলে ভিকটিম সহ মোটর সাইকেল উদ্ধার ও ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আটক রানা(২৫) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কোলদিয়াড় স্কুলপাড়ার বাসিন্দা মোঃ হাফিজের ছেলে।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম জানান,বগুড়ার শেরপুরের বাসিন্দা মোঃ লুৎফর রহমান কুষ্টিয়ায় একটি ক্যামিকাল কোম্পানিতে চাকুরীর পাশাপাশি মোটর সাইকেলে ভাড়া টেনে জীবিকা নির্বাহ করেন।

গত শনিবার (৮ অক্টোবর) মোঃ লুৎফর রহমান (২৩) এর কাছ থেকে তার মোটর সাইকেল ৭০০ টাকায় ভাড়া করে রানা নামক একজন ব্যক্তি দৌলতপুর থানাধীন কোলদিয়াড় গ্রামে আসেন এবং ৭০০ টাকা ভাড়া পরিশোধ করেন। সেই সময়ে রানা নামে উক্ত ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল নম্বর-০১৭৪১-৭৫৮৮২৯ থেকে বাদীর ব্যবহৃত মোবাইল নম্বর-০১৮৬৭-০০৭০০০ তে মিস কল দেয়। যার প্রেক্ষিতে বাদী উক্ত নম্বরটি সংরক্ষন করেন।

রবিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় ভিকটিম তার মোটর সাইকেল নিয়ে কুষ্টিয়া সদর থানাধীন মজমপুর গেটের সামনে ভাড়ার জন্য অপেক্ষা করা কালে উক্ত রানা ভিকটিমের (বাদী) নিকট এসে দৌলতপুর থানাধীন বালিরদিয়াড় নামক স্থানে যাওয়ার কথা বললে ৭০০ টাকা ভাড়ার বিনিময়ে রওনা হন এবং ১০ অক্টোবর রাত অনুমান ৩ টার সময় তারা দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি পশ্চিমপাড়া গ্রামস্থ ঈদগাহ এর পাশের মোড় সংলগ্ন কালভার্ট এর উপর পৌছালে উক্ত রানা নাম পরিচয় দানকারী পূর্ব পরিকল্পিত ভাবে তার কাছে থাকা ব্যাগের মধ্যে রাখা হাতুড়ি বের করে ব্যাগটি ফেলেদিয়ে বাদীকে বলেন মোটর সাইকেল থামাতে। বাদী মোটর সাইকেল থামানো মাত্র আসামি তার হাতে থাকা হাতুড়ি দিয়ে বাদীর মাথার পিছন দিক থেকে সজরে তিনটি আঘাত করলে বাদী রাস্তার উপর পড়ে যায়। এসময় উক্ত রানা বাদীকে রাস্তার উপর ফেলে রেখে বাদীর ব্যবহৃত ১০০ সিসি লাল রংয়ের রেজিঃ বিহীন প্লাটিনা মোটরসাইকেল যার চেচিস নং- PSUA76AY5MTB40443 ইঞ্চিন নং- PFXWML68688 নিয়ে পালিয়ে যায়।

বাদীর চিৎকার শুনে আশেপাশের কেউ এগিয়ে না আসলে বাদী তার কাছে থাকা ফোন দিয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কলদিলে দৌলতপুর থানার এসআই (নিঃ) তপন কুমার সিংহ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

এ সময় বাদী ঘটনার বিষয়ে পুলিশকে জানালে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া জেলার আইসিটি এন্ড মিডিয়া টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল তদন্ত কার্যক্রম শুরু করেন।

পরবর্তীতে বাদী চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে ১৩ অক্টোবর রাত ৯ টার দিকে দৌলতপুর থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন। মামলা নং-২৯

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াছির আরাফাত এর প্রত্যক্ষ সুপারভিশনে এবং অফিসার ইন চার্জ দৌলতপুরের নের্তৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহ্ আলী মিয়া ও সঙ্গীয় ফোর্স কুষ্টিয়া জেলার আইসিটি এন্ড মিডিয়া টিমের তথ্য প্রযুক্তির সহায়তায় সুপরিকল্পিত অভিযান পরিচালনা করে রাত্র ১২ টার দিকে অর্থাৎ মামলা রুজুর ০৩ ঘন্টার মধ্যে
দৌলতপুর থানাধীন কল্যাণপুর বটতলা তিন রাস্তার মোড় থেকে মোটর সাইকেল ছিনতাইকারীকে আটক ও ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।

এ সময় বাদী আসামীকে সনাক্ত করেন এবং আসামীকে জিজ্ঞাসাবাদ কালে জানান তার নাম মোঃ রানা (২৫), পিতা-মোঃ হাফিজ ওরফে হাফেজ খামারু, সাং-কোলদিয়াড় স্কুলপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া। মোটর সাইকেল ছিনতাইকারী রানাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।