রবিবার, ৩রা মে, ২০২৬ ইং, সকাল ১১:০১
শিরোনাম :
মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব সকল গনতান্ত্রিক আন্দোলনে শ্রমিক ও মেহনতী মানুষের অবদান সবথেকে বেশি : অ্যাডভোকেট হেলাল পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী আরআরএফ কমান্ডেন্ট আব্দুস সালাম রিমনের বরিশাল কোতোয়ালি থানা পরিদর্শন বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫

ট্রেনের এসি বগিতে পাথর নিক্ষেপ, ৩ যাত্রী আহত

ডেস্করিপোর্ট  ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের এসি বগিতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারীদের ছোঁড়া পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার রাতে কুমিল্লার সদর উপজেলার বানাশুয়া ব্রিজের আগে ট্রেনে পাথর নিক্ষেপের এ ঘটনা ঘটে।

আহত দুজনের নাম জানা গেছে- তারা হলেন- শিশু নুসরাত জাহান মুন (৮), কামরুল ইসলামসহ (৫০)।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন বানাশুয়া এলাকায় পৌঁছালে দুষ্কৃতিকারীরা ট্রেনের এসি বগিতে পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে ট্রেনটির ৬০১৭ নম্বর বগির ১ নম্বর কেবিনের জানালার গ্লাস ভেঙে পাথর ভিতরে ডুকে যায়। এ সময় পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়।

এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছালে ট্রেনের যান্ত্রিক বিভাগের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত গ্লাসের ওপর একটি কাগজ লাগিয়ে দেন।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ওসি মো. জসিম উদ্দিন বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি শুনেছি। দুষ্কৃতিকারীদের ছোঁড়া পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছেন। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি এবং জড়িতদের আটকের চেষ্টা করছি।