রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শিগগিরই ক্ষতিগ্রস্তদের বাড়িঘর তৈরি করে দেওয়া হবে

ডেস্করিপোর্ট  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পীরগঞ্জে বাড়িঘরে আগুন-লুটপাটের ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে ৪৫ জনকে আটক হয়েছে। শিগগিরই তালিকা করে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর তৈরি করে দেওয়া হবে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের পীরগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত ফেসবুকে একটি পোস্ট নিয়ে। যে ছেলেটি স্ট্যাটাস দিয়েছিল, সেই ছেলেটির গ্রামে পুলিশ মোতায়েন ছিল। যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতকারী। এই দুষ্কৃতকারীরা পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামের কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে।

তিনি বলেন, দুষ্কৃতকারীরা আগুন দিয়ে পালিয়ে গেছে। আমাদের নিরাপত্তার যত ধরনের ব্যবস্থা তা আমরা গ্রহণ করেছি। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে আটক করা হয়েছে। আরও কয়েকজনকে আটক করতে অভিযান চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন ইতোমধ্যেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য যথাযথ ব্যবস্থা নিতে। জেলা প্রশাসন তাদের তাৎক্ষণিক নগদ অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। শিগগিরই আমরা তাদের বাড়িঘর তৈরি করে দেওয়া হবে।