বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বাংলাদেশকে নিয়ে আইসিসির নিয়ম বদলে গেলো

স্পোর্টস ডেস্ক  টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলঙ্কা কোয়ালিফাই করলে কোন গ্রুপে খেলবে তা আগে থেকেই নির্ধারিত ছিলো। তবে বিশ্বকাপ শুরু হওয়ার পর হুট করেই সেই নিয়মে পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ সুপার টুয়েলভে উঠলে কোন গ্রুপে পড়বে? এ নিয়ে প্রশ্ন ছিল অনেকের মনে। আইসিসি অবশ্য আগেই জানিয়েছিল বাংলাদেশ প্রথম পর্বে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হোক বা রানার্স আপ। পড়বে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে গড়া গ্রুপ-২ তে। তবে হঠাৎই ওই সিদ্ধান্ত বদলেছে আইসিসি।

বুধবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায় তাদের আগে নেওয়া সিদ্ধান্তে বদল এসেছে। বদলে যাওয়া নিয়মে ‘গ্রুপ ওয়ান’ এর হয়েও সুপার টুয়েলভ খেলতে হতে পারে বাংলাদেশকে।

আইসিসি জানিয়েছিল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হোক রানার-আপই হোক, সুপার টুয়েলভে টাইগাররা ‘গ্রুপ টু’ এ এবং লঙ্কানরা ‘গ্রুপ ওয়ান’ এ খেলবে।

তবে সেই নিয়মে পরিবর্তন এনে আইসিসি এবার জানিয়েছে, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল গ্রুপ-১ এ এবং রানার-আপ দল গ্রুপ-২ এ খেলবে। অনুরূপভাবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল গ্রুপ-২ এবং রানার-আপ দল গ্রুপ-১ এ খেলবে।

সেক্ষেত্রে বাংলাদেশের গ্রুপ-২ তে অংশগ্রহণ নিশ্চিত নয়। ‘বি’ গ্রুপে বাংলাদেশ রানার-আপ হলে সুপার টুয়েলভে খেলতে হবে গ্রুপ-১ এ। সেই গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। নিয়ম বদলের কারণে সুপার টুয়েলভে একই গ্রুপে পড়তে পারে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই।

নতুন করে ম্যাচ বাছাই করার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে আইসিসি। তবে বাংলাদেশ গ্রুপ-১ এ গেলে বিপাকে পড়বেন দর্শকরা। কারণ টাইগারদের খেলা দেখতে অনেকেই গ্রুপ-২ এর ম্যাচগুলোর টিকিট কেটে রেখেছেন।