মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৯
শিরোনাম :
মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী

অপরাধী যে দলেরই হোক তার বিচার হবে: আইনমন্ত্রী

ডেস্করিপোর্ট  সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় অপরাধী যে দলেরই হোক তার বিচার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আনিসুল হক বলেন, যারা অপরাধ করবে তাদের বিচার হবে। সে যে দলেরই হোক, যে গোষ্ঠীরই হোক, যে জাতিরই হোক। অপরাধী অপরাধীই, তার বিচার হবে।

আওয়ামী লীগ অসম্প্রাদায়িক রাজনীতিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকেও সে দীক্ষায়ই দীক্ষিত করেছেন বলে জনগণ সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঝুঁকে না। সে ক্ষেত্রে কেউ যদি ব্যক্তিস্বার্থে অন্যায় করে সেটিও অন্যায় এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

সহকারী জজ ও সমপর্যায়ের ৭১ জন কর্মকর্তা এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছেন। আজ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।