বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

সোনালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে সোনালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় বরিশাল নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স বরিশাল অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান বলেন,সোনালী ব্যাংক দেশের একটি বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ব্যাংকটির নাম করন করেছেন এবং তিনি আস্থা রেখেছেন এ ব্যাংকটির উপর যাতে করে এ ব্যাংকটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে।আলহামদুলিল্লাহ আমরা সকল কর্মকর্তা কর্মচারীরা উজ্জীবিত হয়ে সরকারের এ কাজ গুলো করার চেষ্টা করে যাচ্ছি।আমরা বিগত কোভিড কালীন সময় ব্যাংক বন্ধ রাখার কথা থাকলে ও আমরা ব্যাংক বন্ধ রাখিনি। আমরা বয়স্ক, ভাতা, বিধবা ভাতা সহ সরকারের সকল কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করেছি।

মোঃ আতাউর রহমান প্রধান বলেন,ইতিমধ্যেই ব্যাংকটি তার নানাবিধ কর্মকাণ্ডে যথেষ্ট সুনাম অর্জন করেছে।আমরা সেই সুনামকে ধরে রাখতে চেষ্টা করছি।আমরা সবার শীর্ষে থাকতে চাই।সবার শীর্ষে থাকতে হলে ব্যাংকের সাধারন গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করতে হবে।সেবার মানকে আরো উন্নয়ন করতে হবে।তাহলেই আমরা কাংক্ষিত লক্ষ্যে পৌছতে সক্ষম হবো।প্রযুক্তি নির্ভর ব্যাংকিংয়ের কোন বিকল্প নেই।তাই আইটি সেক্টর এর প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে।নতুন নতুন চিন্তা চেতনার মধ্যে দিয়ে মানুষকে সেবা দিতে হবে।

সোনালী ব্যাংক বরিশাল অফিসের জেনারেল ম্যানেজার এ,কে,এম, সেলিম আহমেদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইদ্রিস।

এছাড়াও সভায় বরিশাল সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার এজিএম মোঃ জাহাঙ্গীর আলম সরদার সহ বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলার শাখা ব্যাবস্থাপক গন উপস্থিত ছিলেন।